ভেন্টিলেটর বানাচ্ছে ফক্সকন

৮ এপ্রিল, ২০২০ ২৩:২৭  
ফক্সকনের ডুবিয়াস উইসকনসিন কারখানায় তৈরি হবে ভেন্টিলেটর। চলমান করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবাদানে আবশ্যক এই যন্ত্রটি তৈরির জন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেডট্রোনিকের সাথে যৌথভাবে কাজ শুরু করেছে আইফোনের সবচেয়ে বড় সরবরাহকারী এই প্রতিষ্ঠান। খবর এনগ্যাজেট। শিগগিরই এই কারখানায় ভেন্টিলেটর তৈরি শুরু হবে বলে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফক্সকন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে এই কারখানাটি পৃথিবীর অষ্টম আশ্চর্য। তবে ২০১৭ সালে কাজ শুরু হওয়ার এই কারখানার বিরুদ্ধে নানা সমালোচনা রয়েছে। নতুন চাকরির সুযোগ তৈরির কথা বলে অনেক বাড়িঘর গুড়িয়ে দেয়া হয়েছে কারখানার জায়গায় জন্য। কারখানাটি এলসিডি তৈরির জন্য ঘোষণা করা হয়। পরিকল্পনা বারবার পাল্টেছে এবং নতুন চাকরির এখনও সুযোগ করতে পারেনি ফক্সকন। তারপরেও সরকারের কাছ থেকে এটি সাড়ে চার বিলিয়ন প্রণোদনা পেয়েছে। যাই হোক, করোনাভাইরাসের এই দুর্যোগে এগিয়ে এসেছে ফক্সকন ও মেডট্রোনিক। অসংখ্য পরিমানে মেডট্রোনিকের পিবি-৫৬০ ভেন্টিলেটর তৈরি হবে এখানে। ডিবিটেক/বিএমটি